সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
পাইকগাছায় চাঁদখালীর কৈয়াসিটিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দির নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট বিরোধের অবসান হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের দীর্ঘ প্রচেষ্টায় বিবাদমন দু’পক্ষই সর্বসম্মত ভাবে এখন থেকে শারদীয় দুর্গোৎসব সহ পরবর্তীতে সকল ধর্মীয় অনুষ্ঠান এক সাথে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির কমিটির সভাপতি সরীরন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ,হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়,পৌরসভাস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সন্তোষ কুমার সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, কনক চন্দ্র সরকার,জমি দাতার ছেলে অজিত বাইন ও মনোরঞ্জন মন্ডল, মন্দিরের সাবেক সভাপতি গোপাল চন্দ্র বাইন, সম্পাদক মোহিত সরদার, ব্রজেন মন্ডল, অমূল্য বাইন, রনজিৎ কুমার মন্ডল, বাবুল কাগজী, মিন্টু মোড়ল, খগেন্দ্র নাথ বাইন,দীপক বাইনসহ বহু নারী-পুরুষ।
জানা গেছে, ১৯৯৫ সালে স্থানীয় ললিত বাইন, হরেন্দ্র নাথ বাইন ও মনোরঞ্জন মন্ডল পৌনে ৭ শতক জমি সার্বজনীন দূর্গা মন্দিরের নামে কোবলা রেজিঃ করে দেন। সেই থেকে মন্দির প্রতিষ্টা করে পূজা পার্বন হয়ে আসছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিরোধ দেখা দিলে জমি দাতা প্রয়াত ললিত বাইনের ছেলে অজিত বাইন পিতার দানীয় সম্পত্তি অস্বীকার করে মন্দির কমিটির নেতৃবৃন্দের নামে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ,১২৯/২১ দেওঃ,২২৫/২৩, সিআর-১২১৩/২৩ ও সর্বশেষ নির্বাহী কোর্টে ১৪৪ ধারার সহ ৮ মামলা করেন। এসব মামলায় গ্রামের বহু নারী-শিশুদেরও জড়ানো হয়।
অন্যদিকে মন্দির কমিটিও প্রতিপক্ষ অজিত বাইন ও খগেন্দ্র নাথ বাইনের বিরুদ্ধেও পাল্টা ২টি অভিযোগ করেন।
মন্দির কমিটির অভিযোগ,সত্যটা আড়াল করে অজিত বাইন অন্যের বুদ্ধিতে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তেমনি অজিত বাইনও মন্দির কমিটির বিরুদ্ধে পাল্টা অনুরুপ অভিযোগ করেন। সর্বশেষ পূজা উদযাপন পরিষদের মধ্যস্থতায় দু’পক্ষই এক টেবিলে বসে কাঁধে কাঁধ রেখে মিমাংসা করে একই সঙ্গে পূজা-পার্বনসহ মিলেমিশে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এ সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ বিরোধ নিস্পত্তিতে অবদান রাখায় বাবুল কাগজী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন 