বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামে সম্প্রতি ২১ টি হতদরিদ্র পরিবারের মাঝে ১ টি করে মোট ৪২ গৃহপালিত ছাগল বিনামূল্যে প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী প্রকৃতি।দারিদ্রতা দূরীকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। একই সাথে ছাগল পালনের উপর উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ দিবস রঞ্জন বাগচী ।এ প্রশিক্ষণে পাগল লালন পালন, ছাগলের যথাযথ পরিচর্যা, রোগ প্রতিরোধ বিষয়ে উপকারভোগীদের মাঝে আলোকপাত করা হয় । এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 