বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইল প্রতিনিধি; নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ১২০পিস ইয়াবাসহ স্ত্রী ফাতেমা বেগমকে (৩০) আটক করা হয়েছে। এ সময় স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের টিনের বসতঘর থেকে ইয়াবাসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। ফাতেমা বাগডাঙ্গা গ্রামের সৈয়দ হোসেন আলীর স্ত্রী।
ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাতেমা জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছেন।
এদিকে, ফাতেমা বেগমকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলবে বলে জানান ডিএনসি’র কর্মকর্তা গোলক মজুমদার।






পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন 