শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় সভাপতিত্বেকরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রান্ত সরকার, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ তানভীর আহমেদ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি বলেন দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসা রয়েছে। সর্পদংশনের পর কোন ওঝা অথবা ঝাড়ফুঁক এর উপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা নিতে হবে।






পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত 