শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
১১৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

---খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর বৃহস্পতিবার সকালে কপিলমুনি বাজারে মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

 

এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও কপিলমুনি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ গাজী, বিশিষ্ট ব্যাসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান কপিলমুনি ব্লাড ব্যাংকের ক্রিয়া সম্পাদক জলিল বিশ্বাস, সাউন্ড ব্যাবসায়ী ইমরান গাজী ।

 

বক্তারা বলেন, দেশের সব জায়গায় ঔষধ ব্যাবসায়ীরা জনগণের কথা চিন্তা করে শতকরা ১০ থেকে ১২ ছাড় দেয়। কপিলমুনিতেও সেটা চলমান ছিল। কিন্তু দেশে নির্বাচিত সরকারের পর থেকে সব ব্যাবসায়ীরা একজোট হয়ে সেই ১০ ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছেন। বক্তারা আরো বলেন, দেশের সব শ্রেণীর পেশার মানুষ কোন কোন ভাবেই তাদের পরিবারের কারোর না কারোর জন্য ঔষধ ক্রয় করে থাকেন। তাই দেশের বিভিন্ন জায়গার ন্যায় কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীদের কাছে ১০ পার্সেন্ট ছাড় দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন যদি মানবিক কাজে ঔষধ ব্যাবসায়ীরা সাড়া না দেয় তাহলে আমরা আগামীতে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার সব শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক ২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার

আর্কাইভ