শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
খুলনার পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মীয় শাস্ত্র এবং ঐতিহ্য মেনে তৈরি দুর্গা প্রতিমা এলাকায় সাড়া ফেলেছে।
শারদীয় দুর্গোৎসবে প্রথাগত মাটির দুর্গা প্রতিমা নান্দনিক রূপে সেজে উঠেছে। ঐতিহ্যবাহী সাবেকি রূপ ধরে রেখে দেবীর ডাকের সাজ আর সোনালি গয়নার আভিজাত্য এক শান্ত, স্নিগ্ধ ও স্বর্গীয় নান্দনিকতা সৃষ্টি করেছে।
কালের নিয়মে এবং আধুনিক ইন্টারনেটের কল্যাণে দেবীর রূপ, মুখের গড়ন এবং মণ্ডপের নকশায় ব্যাপক পরিবর্তন এসেছে। শিল্পীরা এখন একচালার সাবেকি মূর্তি ছাড়াও থিমভিত্তিক পূজায় দেবীকে কখনো দ্বিভূজা, কখনো চতুর্ভূজা বা বিভিন্ন লোকজ ও বিমূর্ত ঢঙ্গে উপস্থাপন করছেন, যা নতুন প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দর্শনার্থীদের আকৃষ্ট করতে শিল্পীরা অনন্য সব মাধ্যম বেছে নিচ্ছেন। সেখানে ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে এখনও ঐতিহ্যবাহী সাবেকি রূপ ধরে রাখার চেস্টা করা হচ্ছে।
ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সভাপতি অশোক কুমার ঘোষ বলেন, বর্তমান সময়ে সৃজনশীল থিম পূজার জোয়ারে প্রতিমার নান্দনিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে আমাদের মন্দিরে ধর্মীয় শাস্ত্র মেনে পৌরাণিক বর্ণনার দেবীর মুখাবয়ব ও শারীরিক গঠনে শৈল্পিক ছোঁয়া দেওয়ার চেস্টা করা হয়েছে।
ভাষ্কার সাধন মণ্ডলের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির প্রতিমায় যে রূপ ফুটে ওঠে, তা কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, বরং তা প্রাচীন ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধন।






নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন 