বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ
খুলনার পাইকগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ও সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদের স্বাগত বক্তৃতা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইউসিসিএ এর কার্যকরী কমিটির সহ-সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল,পরিচালক দীপক চন্দ্র সরকার, সমবায়ীদের মধ্যে আব্দুল আলীম, বৈদ্যনাথ মন্ডল, পরিদর্শক নিলুফার ইয়াসমিন ও মোঃ মাসুম বিল্লাহ, দীলিপ নারায়ণ রায়, আফজাল হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি এআডিও চিন্ময় কুমার মন্ডল ও সঞ্জয় কুমার মন্ডল, ইউসিসিএ’র পরিচালক সুধীর চন্দ্র দাশ, মোঃ লুৎফর রহমান, মোঃ রেজাউল করিম, দিপংকর রায়, প্রকাশ চন্দ্র মন্ডল, সুমন চৌধুরী, মোঃ আনিছুর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার সমবায়ী বৃন্দ। অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সফল সমবায়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।






পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ 