বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
খুলনার পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, এসএম নাজির আহমেদ, আব্দুস সাত্তার, মাষ্টার বাবর আলী, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা, ইমরান সরদার, আনোয়ারুল কাদীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, আমিনুর রহমান, আবু মুছা সরদার।
প্রভাষক আব্দুল গফফার ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু হুরায়রা বাদশা, মোল্লা ইউনুস আলী, আমিনুল ইসলাম বজলু, শহিদুল ইসলাম মোড়ল, ফয়াসল রাশেদ সনি ও মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি ও এডহক কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কে জাতীয় করণ, আইসিটি ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারের দাবি করেন কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।






মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ 