বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য ;শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ; সিসিডিবি-শক্তি প্রকল্প প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১১ ও ১২ নভেম্বর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে সাড়ে ৪ পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার জনাব নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভ স্টক অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল। এআইটি উত্তম কুমার গায়েন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ১৭ জন সদস্, যুবদল থেকে ৪ জন ও পুরুষ দল থেকে ৪ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।
হাঁস মুরগি ও গরু ছাগল পালন করে কিভাবে বাড়ি বসে অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদে উৎপাদন বৃদ্ধি করা যায় তা আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে মালতি রানী বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ, আমি একজন গৃহিণী, আমার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে। মোঃ শিমুল গাজী বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু এমন হাতে কলমে প্রশিক্ষণ কখনো পায়নি। এর জন্য সিসিটিভির শক্তি প্রকল্পকে ধন্যবাদ।






শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা 