সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স না থাকায় নাভা ব্রিকস ও নদী ব্রিকস নামে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ইটভাটা দুটিতে অভিযান চালিয়ে এ নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা দুটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের দেওয়া ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
অভিযানকালে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি পুনরায় চালু না করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে পরবর্তী সময়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯), বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ আদালত আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।






২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার 