শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার রাস উৎসব ও পুণ্যস্নান সম্পন্ন হয়েছে।  ২৪ নভেম্বর মঙ্গলবার শিববাটী সংলগ্ন শিবসা নদীর অববাহিকায় পুণ্যস্নান, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। এসময় হাজারো ভক্ত ও পুণ্যার্থীর ঢল নামে।

রাস মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। রাস মন্দির কমিটির সাবেক সভাপতি সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি বাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, শিববাটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি মন্ডল এবং সরল দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান, অমারেশ কুমার মন্ডল, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, রাস মন্দির কমিটির সাবেক সেক্রেটারি হিরেন্দ্রনাথ সানা, অজিত কুমার মন্ডল, মৃণাল কান্তি সানা, বিভূতি সানা, বিরাজ কুমার মন্ডল, উদয় মন্ডল, দিপক সরদার, বিদ্যুৎ মন্ডল, বিকাশ সরদার, মোঃ রুস্তম সরদার ও শাহিনুর রহমান সহ হাজারো ভক্তবৃন্দ।

আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসবকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই পাইকগাছা পৌরসভার বিভিন্ন মন্দিরসহ শিববাটি, কড়ুলিয়া, খড়িয়া, দেলুটি, বোয়লিয়া ও লতা কাঠামারী এলাকায় অধিবাস, নামযজ্ঞ, প্রদীপ প্রজ্বলন এবং রাধা-কৃষ্ণের বিশেষ আরাধনা শুরু হয়। মঙ্গলবার ভোরে পুণ্যার্থীরা জগতের মঙ্গল ও পাপমোচনের কামনায় শিবসা নদীতে পুণ্যস্নান সম্পন্ন করেন। উৎসব উপলক্ষে এলাকায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসে এবং উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ