শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » ঔষধের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস
প্রথম পাতা » মুক্তমত » ঔষধের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস
১ বার পঠিত
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঔষধের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসা অন্যতম। রোগব্যাধি মানুষের জীবনের এক অনিবার্য বাস্তবতা, আর সেই রোগ থেকে মুক্তির প্রধান অবলম্বন হলো ঔষধ। কিন্তু সাম্প্রতিক সময়ে জীবনরক্ষাকারী ঔষধের লাগামহীন ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ঔষধের এই আকাশচুম্বী দাম নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছে।

বাংলাদেশে ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। সামগ্রিক স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়, ফলে ওষুধের দাম বাড়লে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ে। ওষুধের ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি করেছে।

সাম্প্রতিক গবেষণা ও বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৩ শতাংশই নাগরিকদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়, যার প্রায় ৬৪ শতাংশ ব্যয় হয় শুধু ওষুধ কিনতে।

দেশের বাজারে গত কয়েক বছরে দফায় দফায় বেড়েছে প্রায় সব ধরনের ঔষধের দাম। জ্বর, সর্দি, গ্যাস্ট্রিকের সাধারণ ঔষধ থেকে শুরু করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো জটিল রোগের ঔষধের দাম ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একসময় যে ঔষধ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল, আজ তা কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীরা প্রেসক্রিপশন অনুযায়ী পুরো কোর্সের ঔষধ না কিনে আংশিক ঔষধ কিনছেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

মূল্যবৃদ্ধির প্রধান কারণ ও সাম্প্রতিক প্রেক্ষাপট; ২০২৬ সালের জানুয়ারিতে ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও আগস্ট মাসে মন্ত্রিসভা তা বাতিল করে ১৯৯৪ সালের পুরনো ১১৭টি ওষুধের তালিকায় ফিরে যায়। ফলে প্রায় ১৮০টি জরুরি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা পুনরায় বেসরকারি কোম্পানিগুলোর হাতে চলে গেছে।

ডলারের বিনিময় হার বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ওষুধের কাঁচামালের দাম বাড়া এবং প্যাকেজিং ও পরিবহন খরচ বৃদ্ধিকে উৎপাদনকারীরা মূল্য সমন্বয়ের কারণ হিসেবে দেখাচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন ব্যয় এবং চিকিৎসকদের প্রেসক্রিপশনে অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন বা অ্যান্টিবায়োটিক লেখার প্রবণতা রোগীদের খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যার প্রায় দুই-তৃতীয়াংশই খরচ হয় ঔষধ কেনায়।
নিম্নবিত্ত ও দিনমজুর শ্রেণির পক্ষে নিয়মিত ঔষধ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই চিকিৎসা না করিয়ে রোগ পুষে রাখছেন। সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো সংসারের অন্যান্য জরুরি খরচ কমিয়ে কিংবা সঞ্চয় ভেঙে ঔষধ কিনতে বাধ্য হচ্ছে। যাদের প্রতিদিন নিয়ম করে ইনসুলিন বা প্রেসারের ঔষধ খেতে হয়, তাদের মাসিক ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে, যা তাদের মানসিক ও আর্থিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী রোগীদের নিয়মিত ওষুধ কিনতে গিয়ে মাসিক বাজেটে টান পড়ছে। খরচের ভয়ে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা পুরো কোর্স শেষ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্যঝুঁকি ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে।

ঔষধের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে ঔষধের কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া এবং পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এর পাশাপাশি বাজার তদারকির অভাব, কিছু অসাধু ব্যবসায়ীর অতিমুনাফার লোভ এবং সিন্ডিকেটের কারসাজিও সমানভাবে দায়ী। সরকারের নির্ধারিত তালিকাভুক্ত ঔষধের বাইরে থাকা বহু জীবনরক্ষাকারী ঔষধের দাম কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো নির্ধারণ করছে বলে অভিযোগ রয়েছে।

একই জেনেরিক বা উপাদানের ওষুধ বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তুলনামূলক সাশ্রয়ী ও মানসম্মত কোম্পানির ওষুধ নেওয়া যেতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালে নির্ধারিত অত্যাবশ্যকীয় ওষুধগুলো বিনামূল্যে পাওয়া যায়, যা নিয়মিত রোগীদের খরচ কমাতে সাহায্য করে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের ওষুধের ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চিকিৎসা খরচও। মফস্বল এলাকায় ৭০ শতাংশের বেশি অ্যান্টিবায়োটিক কোনো নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই সরাসরি ফার্মেসি থেকে কিনে সেবন করা হয়। ওষুধ কেনার সময় পাতার বা প্যাকেটের গায়ে লেখা নির্ধারিত দাম দেখে কেনা এবং রসিদ সংগ্রহ করা জরুরি। ফার্মেসির পরামর্শে অপ্রয়োজনীয় ওষুধ কেনা বন্ধ করলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াও এড়ানো যায়।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রথমত, ঔষধ প্রশাসন অধিদপ্তরের তদারকি আরও জোরদার করতে হবে এবং সব জীবনরক্ষাকারী ঔষধের দাম সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। দ্বিতীয়ত, ঔষধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ও ভর্তুকি প্রদানের মাধ্যমে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া, দেশীয় কাঁচামাল উৎপাদন শিল্প পুরোদমে চালু করা গেলে আমদানিনির্ভরতা কমবে এবং ঔষধের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। পাশাপাশি চিকিৎসকদেরও অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামি ব্র্যান্ডের ঔষধ লেখার প্রবণতা পরিহার করতে হবে।

চিকিৎসা মানুষের সাংবিধানিক অধিকার। মুনাফার লোভে ঔষধের মতো অতিজরুরি পণ্যকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। সরকার, ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগ ও সদিচ্ছাই পারে ঔষধের বাজারকে স্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস দূর করে স্বস্তি ফিরিয়ে আনতে।





আর্কাইভ