শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » জরাজীর্ণ বাঁকা ব্রিজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ; দুই উপজেলার মানুষ আতঙ্কে
প্রথম পাতা » বিবিধ » জরাজীর্ণ বাঁকা ব্রিজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ; দুই উপজেলার মানুষ আতঙ্কে
১৩ বার পঠিত
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জরাজীর্ণ বাঁকা ব্রিজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ; দুই উপজেলার মানুষ আতঙ্কে

 ---খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জরাজীর্ণ বাঁকা ব্রিজ এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ঝুকি নিয়ে ছোট যানবাহন ও  মানুষজন পারাপার হচ্ছে। খুলনার পাইকগাছা উপজেলার রাডুলী ইউনিয়ন ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত এই সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবুও নতুন সেতু নির্মাণ বা কার্যকর সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় দুই জেলার অসংখ্য মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুটির সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়েছে এবং পাশের মাটি ধসে গিয়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ভারী যানবাহন বন্ধ থাকায় পণ্য পরিবহন ও মৎস্য বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের জীবিকায়। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে বড় কোনো দূর্ঘটনা ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

আঞ্চলিক যোগাযোগ ও অর্থনীতিতে এই সড়ক ও সেতুর গুরুত্ব অপরিসীম। সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দর এবং সাতক্ষীরা জেলা সদর নিকটবর্তী হওয়ায় খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার হাজারো মানুষ এই পথ দিয়েই নিয়মিত যাতায়াত করেন। অন্যদিকে, সাতক্ষীরা জেলার কয়েকটি উপজেলার মানুষ রাজধানী ঢাকায় যাওয়ার জন্য পাইকগাছার পরিবহন কাউন্টারগুলোতে আসতে এই পথের ওপরই নির্ভরশীল।

শিক্ষা ও স্থানীয় অর্থনীতিতেও এই সেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাশুনির দরগাহপুর ইউনিয়নের ২৪টি গ্রামের বাসিন্দাদের পাইকগাছা বা খুলনায় যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁকা ব্রিজ। প্রতিদিন রাডুলী ইউনিয়নের অসংখ্য শিক্ষার্থী এই সেতু পেরিয়ে দরগাহপুর কলেজে যায়। পাশাপাশি পাইকগাছা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াতের জন্যও এই সড়কটি অপরিহার্য। এছাড়া চিংড়ি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের বাঁকা বাজার এবং পাইকগাছা উপজেলা সদরের আড়তগুলোতে উৎপাদিত মাছ ও কৃষিপণ্য পরিবহনের জন্য মৎস্যজীবী ও ব্যবসায়ীরা পুরোপুরি এই সড়ক ও ব্রিজের ওপর নির্ভরশীল।

স্থানীয়দের অভিযোগ, সেতুর ভয়াবহ দুরবস্থা নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও এবং প্রশাসনকে বারবার অবহিত করা হলেও এখনো নতুন সেতু নির্মাণের কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি। দরগাহপুর কলেজিয়েটের প্রভাষক শেখ আশিক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, দুই উপজেলার প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না থাকায় মানুষের উদ্বেগ বাড়ছে। দরগাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল বলেন, গুরুত্বপূর্ণ দুই জেলার সংযোগস্থলের সেতুটি এভাবে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক। মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত সেতু পুননির্মাণ করা জরুরি।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, সেতুর সংস্কার বা পুনর্নির্মাণের বিষয়ে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বড় ধরনের সেতু বা ব্রিজ সংস্কার কিংবা নতুন করে নির্মাণের বিষয়টি মূলত এলজিইডির আওতাভুক্ত। সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি গুরুত্বসহকারে দেখবে বলে তিনি আশাবাদী এবং জনসাধারণের ঝুঁকি কমাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।





বিবিধ এর আরও খবর

বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ  টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম

আর্কাইভ