শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় গৃহবধু ডলির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাইকগাছায় গৃহবধু ডলির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পঙ্গুত্ব বরণ করতে চলেছে ডলি বেগম (২২) নামের এক গৃহবধু। তার বাম পায়ের হাড় সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তার সাড়ে ৪ লাখ টাকার প্রয়োজন। যা তার দিন মজুর স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন ডলির পরিবার। পাইকগাছার পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের দিন মজুর আজিজুর রহমানের স্ত্রী ডলি বেগম। স্বামী আজিজুর জানান, স্ত্রী ডলি ছোট বেলায় সহপাঠিদের সাথে খেলতে গিয়ে পড়ে যায়। এতে তার বাম পায়ের উরুর হাড় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে চিকিৎসা করা হলেও মাঝে মধ্যে ব্যথা অনুভব করতো। দীর্ঘদিন পর হঠাৎ করে গত ৪ দিন আগে বসতবাড়ীর আঙ্গিনায় দূর্বল হয়ে পড়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করলে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন তার বাম পায়ের উরুর অংশের হাড় প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসা না করলে ডলিকে পঙ্গুত্ব বরণ করা লাগবে বলে চিকিৎসকরা জানানোর পর ভেঙ্গে পড়েছে ডলির পরিবার। উন্নত চিকিৎসার জন্য এখন দরকার সাড়ে ৪ লাখ টাকা। যা দিন মজুর স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্বহৃদয় ও বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন ডলির পরিবার। সাহায্য পাঠাবার প্রয়োজনীয় বিকাশ (পার্সোনাল) নং- ০১৯৬৫-১৮১০১৬।






উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন 