বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিপাতে ভোগান্তি
পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিপাতে ভোগান্তি
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিতে চরম ভোগান্তি পেতে হয়েছে সাধারণ মানুষকে। বুধবারের ৩ ঘন্টা বৃষ্টিপাতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। গোটা এলাকা বিদ্যুৎ বিহিন হয়ে পড়ে কয়েক ঘন্টা।
উল্লেখ্য, বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মৌসুমের প্রথম টানা বৃষ্টিপাতে জন ভোগান্তি বেড়ে যায়। হঠাৎ কয়েক ঘন্টা বৃষ্টিপাতে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ব্যাহত হয় সব ধরণের স্বাভাবিক কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তি পেতে হয় প্রধান সড়ক সহ অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি জমে গেলে চলাচলে সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হয়। বিশেষ করে পাইকগাছা-খুলনা সড়কের ১১ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক অবস্থার কারণে সড়কের বড় বড় গর্তে পানি জমে গেলে সাধারণ পথচারীদেরও চলাচলে চরম ভোগান্তি পেতে হয়। এছাড়া বৃষ্টিপাতের কারণে টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক সংক্রান্ত সবধরণের কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়।






পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ 