শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় দুই নেতার বিরোধ চার কৃষকের ৫ শতাধিক কলাগাছ কর্তন
প্রথম পাতা » কৃষি » মাগুরায় দুই নেতার বিরোধ চার কৃষকের ৫ শতাধিক কলাগাছ কর্তন
৮৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দুই নেতার বিরোধ চার কৃষকের ৫ শতাধিক কলাগাছ কর্তন

---

মাগুরা প্রতিনিধি ॥ দুই আওয়ামীলীগ নেতার সামাজিক দলাদলির বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার ধলহরা মাঠে ৫ বিঘা জমির কলাগাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রকিব ফকির, উজ্জল হোসেন, রাজ্জাক মন্ডল, আওয়াল ফকির জানান, ধলহরা চাঁদপুরে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি নিয়ে দু’পক্ষে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার এক পক্ষে রয়েছে চাউলিয়া ইউনিয়ন মেম্বর ও আওয়ামীলীগ নেতা আতিয়ার মেম্বর। অন্যপক্ষে রয়েছেন বিএনপি থেকে দলে আসা ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আওয়াল শেখ। সম্প্রতি সামাজিক দলাদলি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। আওয়াল শেখ আব্দুর রকিব ফকির, রাজ্জাক মন্ডলসহ অন্যদের আতিয়ার মেম্বরের পক্ষ ছেড়ে তার পক্ষে যোগ দিতে বলে। কিন্তু তারা তাতে রাজী না হওয়ায় রবিবার রাতের আধারে আওয়াল শেখ ও তার লোকজন রকিব ফকির, রাজ্জাক মন্ডল, উজ্জল হোসেন ও আওয়াল ফকিরের সব মিলিয়ে ৫ বিঘা জমির ধরন্ত ৫ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে এতে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ক্ষতিগ্রস্থদের অভিযোগ অস্বীকার করে আওয়াল শেখ বলেন, আতিয়ার মেম্বরের লোকজন গত বৃস্পতিবার আমার ছেলে ইকরাম শেখকে বিনা কারনে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় আমি আতিয়ার মেম্বরসহ ১০ জনের নামে সদর থানায় মামলা করেছি। এ মামলায় আতিয়ার রহমান বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার অভিযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেরায় নিজেদের গাছ কেটে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।





কৃষি এর আরও খবর

দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য

আর্কাইভ