শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরোয় ব্লাস্ট সংক্রামনের শুরুতে প্রতিশোধক ব্যবস্থা পুরো আবাদ দমনে আছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরোয় ব্লাস্ট সংক্রামনের শুরুতে প্রতিশোধক ব্যবস্থা পুরো আবাদ দমনে আছে
৫৮৫ বার পঠিত
সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বোরোয় ব্লাস্ট সংক্রামনের শুরুতে প্রতিশোধক ব্যবস্থা পুরো আবাদ দমনে আছে

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় বোরো আবাদের ধানের ছত্রাক জনিত ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তবে কৃষি অফিসের সার্বিক তদারকি ও পরামর্শ মোতাবেক কৃষকরা কিটনাশক প্রয়োগ করায় ছত্রাক জনিত ব্লাস্ট রোগ পুরো দমনে রয়েছে বলে জানাগেছে। উপজেলার কয়েকটি ব্লকে বিচ্ছিন্ন ভাবে ব্লাস্ট রোগ দেখা দিলেও রোগ দমনে থাকায় ফলন বিপর্যয় ঘটবে না বলে কৃষি অফিস জানিয়েছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২ হাজার ৭শত ৭৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। অনুকুল আবহাওয়া বিরাজ করায় বোরোর আবাদ ভালো হয়েছে। তবে আগাম ও নাবি বোরো রোপন করায় কোন কোন ব্লকে ধানের শীষ কাঁচা রয়েছে, কোন ব্লকে ধান অপুষ্ট ও অবার কোন কোন ব্লকে ধান কাঁটা শুরু হয়েছে। তবে নাবি লাগানো কিছু কিছু ক্ষেতে বিচ্ছিন্ন ভাবে ছত্রাক জনিত ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যায়। এতে কৃষকরা সংক্রীত হয়ে পড়ে। তবে কৃষি অফিসের সার্বিক তৎপরতা ও পরামর্শ মতো ছত্রাক নাশক নাটিভো ব্যবহার করায় বোরো আবাদ পুরো দমনে রয়েছে। তোকিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, তার ক্ষেতে দু’একটি ধানের শীষ শুকাতে শুরু করলে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক ছত্রাক নাশক নাটিভো ব্যবহার করায় তার ধানের ক্ষেত ছত্রাক মুক্ত হয়েছে। তার ক্ষেতে আর কোন ব্লাস্ট রোগ নেই এবং ফলনও ভাল পাবে বলে আশা করছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফি সার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, অনুকূল আবহাওয়া থাকায় উপজেলায় বোরো আবাদ ভাল হয়েছে। তবে সম্প্রতি দিনের বেলায় প্রচন্ড গরম ও রাতে ঠাণ্ডা পড়ায় ছত্রাক জনিত ব্লাস্ট রোগ বিচ্ছিন্ন ভাবে উপজেলার কয়েকটি ব্লকে বোরো আবাদে দেখা দিয়েছে। তবে কৃষি অফিসের সার্বক্ষনিক তদারকি ও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। পরামর্শ মোতাবেক কৃষকরা ব্লাস্ট আক্রান্ত ক্ষেতে সময় মতো ছত্রাক নাশক নাটিভো প্রয়োগ করায় এখন পুরো আবাদ দমনে রয়েছে। এছাড়াও প্রতিটি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক খোঁজ খবর ও তদারকি করছেন। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে বোরো আশানারূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ