শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস ও জাতীয় সাংবাদিকতা সপ্তাহ পালনে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস ও জাতীয় সাংবাদিকতা সপ্তাহ পালনে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান
৫৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস ও জাতীয় সাংবাদিকতা সপ্তাহ পালনে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান

---

আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস ও জাতীয় সাংবাদিকতা  সপ্তাহ’১৭ পালনে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা মফস্বল সাংবাদিক ফোরামের কর্মসূচীতে একাত্ত্বতা ঘোষনা করে র‌্যালীর উদ্বোধন করেন। ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টিঃ শান্তিপূর্ণ, ন্যায় নিষ্ঠা ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গনমাধ্যমের ভূমিকা’ বর্তমান বছরে এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি ইউএনও সুষমা সুলতানা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের কর্মসূচী পালন করায় ভূয়ষী প্রশংসা করেন। তিনি বস্তনিষ্ট ও সময়পযোগী সংবাদ পরিবেশনে আশাশুনিতে কর্মরত দু/একজন বাদে অধিকাংশ সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকদের ন্যায্য দাবি যাতে পর্যায়ক্রমে পুরন হয় সে জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথি ইউএনও আরও বলেন, সঠিক ও বস্তুনিষ্ট  সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান। বিআরডিবি মিলনায়তনে বিএমএসএফ আশাশুনি উপজেলা শাখার আহবায়ক এসএম আহসান হাবিবে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরডিও বিশ্বজিত কুমার ঘোষ, সহকারি শিক্ষা অফিসার শাহজান আলী ও আব্দুর রাকিব, আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী। এ সমসয় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমীর রায়, রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, চাম্পাফুল প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি, সংগঠনিক সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক ফোরামের কর্মকর্তা বোরহান উদ্দিন বুলু, এমএম সাহেব আলী, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, শরিফুজ্জামান মুকুল, ফাইজুল কবির, শরিফুল ইসলাম শরিফ, নূর আলম, আলমিন হোসেন, শহিদুল ইসলাম, তাপস সরকার, দিনেশ চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, শাহিনুর ইসলাম, ভিষ্ম দেব মন্ডল, বাপ্পী সরকার, হারান সরকার প্রমূখ। আলোচনা সভার শুরুতেই কমিটির আহবায়ক এসএম আহসান হাবিব বিএমএসএফ’র ১৪ দফা দাবী সমূহ উপস্থিত সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং শেষে ৬ষ্ট থেকে উচ্চতর ক্লাস সমূহে গনমাধ্যম বিষযক অধ্যায় চালুর দাবী সম্বলিত একটি স্মারকলিপি পাঠ করে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রি বরাবর প্রেরন করা হয়।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)