শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » দাকোপে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে
প্রথম পাতা » শিক্ষা » দাকোপে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে
৫৪৪ বার পঠিত
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে

---

দাকোপ প্রতিনিধি

“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই,দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষমেলা ও সেমিনারের উদ্বোধন হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল প্রধান অতিথির বক্তৃতার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার ভুমি পারভিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোসাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসিম কুমার থান্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল। বক্তৃতা করেন চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মুজিবর রহমান, কৃষক প্রতিনিধি গোবিন্দ কুমার বাইন, শিক্ষার্থী নাসিম মোল্যা, হাফেজ আবু হুরাইরা, উপসহকারী কৃষি কর্মকর্তা সমিরন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি বিভাগের নজরুল ইসলাম ও রীনা আকতার। সবশেষে উপস্থিতিদের মাঝে গাছের চারা বিতরন এবং প্রধান অতিথি ফিতা কেটে কর্মসূচীর উদ্বোধন করেন।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ