মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খেলা » মাগুরায় বাইসাইকেল স্ট্যান্ট শো
মাগুরায় বাইসাইকেল স্ট্যান্ট শো
মাগুরা প্রতিনিধি ঃ যুব সমাজকে মাদকের হাতথেকে রক্ষা করতে গতকাল সোমবার মাগুরা স্টেডিয়াম চত্বরে বিকালে বাইসাইকেল স্ট্যান্ট শো’র আয়োজন করা হয় ।
মহম্মদপুর ভাইপার্য ডিভিশন এ বাইসাইকেল স্ট্যান্ট শো’র আয়োজন করে । মাগুরা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল স্ট্যান্ট শো’র উদ্বোধন করেন । বিশেষ অতিথি ছিলেন মাগুরাজেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান , সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী , মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসন প্রমুখ । মোট চারটি গ্রুপে মাগুরা-যশোর-খুলনা-ঢাকার ৪৫ জন তরুণ যুবক বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে মনোমুগ্ধ এ বাইসাইকেল স্ট্যান্ট শোতে অংশ নেয় ।
মাগুরা আওয়ামীযুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মাগুরাসহ বিভিন্ন জেলার যুবকদের মাদকের হাতথেকে রক্ষা করতে আমাদের এ এ বাইসাইকেল স্ট্যান্ট শোর আয়োজন । ভবিষ্যতে আমরা আরো ভালো ভাবে এ শোর আয়োজন করব ।






মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন 