শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক থেকে শিবসা ব্রীজ উচু হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা; দ্রুত সংস্কারের দাবী
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক থেকে শিবসা ব্রীজ উচু হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা; দ্রুত সংস্কারের দাবী
৫৮৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সড়ক থেকে শিবসা ব্রীজ উচু হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা; দ্রুত সংস্কারের দাবী

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা-বেতবুনিয়া সড়কে শিবসা ব্রীজ রাস্তা থেকে বেশি উচু হওয়ায় ব্রীজে উঠার সময় ছাট ছোট মালবাহি যানবহন পাল্টি খেয়ে খাদে পড়ে দূর্ঘটনা কবলিত হচ্ছে। মঙ্গলবার সকালে বালু ভর্তি ট্রলি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এ সময় সাদেক মোল্লা (৭২) নামে এক বৃদ্ধপথচারী গুরুতর আহত হয়। প্রতিনিয়ত ঘটছে এ ধরণের দূর্ঘটনা। এতে প্রতিদিন কোন না কোন চালক কিংবা পথচারী আহত হয়ে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে। কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু জানান, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে পাইকগাছা- বেতবুনিয়া সড়ক অন্যতম। প্রতিদিন কয়েকটি ইউনিয়ন সহ সুন্দরবনের পর্যটকরা এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু শিবসা ব্রীজের পৌরসভার অংশের এ্যাপ্রোস সড়কটি ব্রীজের থেকে অধিক নিচু হওয়ায় মালবাহি ছোট ছোট যানবাহন এমনকি যাত্রীবাহী নছিমন, করিমন, ভ্যান ব্রীজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ছে। আর ধরণের দূর্ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। ট্রলিচালক আফসার আলী গাজী জানান, এমনিতেই ব্রীজের থেকে সড়ক অনেক নিচু এবং ঢালু। এরপর রয়েছে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। সড়কের দুই পাশে মাটি ধ্বসে গেছে, নেই কোন দূর্ঘটনা রোধের পিলার অথবা গাইড ওয়াল। ফলে ব্রীজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ যানবাহন পাল্টি খেয়ে সরাসরি নীচে খাদে পড়ে যায়। ব্রীজে ওঠার স্থানটি এখন মরণফাদে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সড়কটি মেরামতের বিষয়টি জেলা মিটিংএ অনুমোদন হয়েছে এবং চলতি অর্থবছরে খুব দ্রুত সময়ের মধ্যে এটি টেন্ডার হবে বলে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)