সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফেরমান নামে এক রোহিঙ্গা আটক
পাইকগাছায় ফেরমান নামে এক রোহিঙ্গা আটক
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ফেরমান (৬০) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটক রোহিঙ্গাকে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা জিডি হয়েছে।
থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এক রোহিঙ্গা নাগরিক ভিলেজ পাইকগাছার মটরসাইকেল স্ট্যান্ড মোড়ে ঘোরাঘুরি করছিল। এ সময় তার গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার ভাষা বোঝা না যাওয়ার কারণে কাগজ কলম দিয়ে তার পরিচয় জানান চেষ্টা করি। এলোমেলো লেখা মিলিয়ে পরিচয় জানা যায় সে মায়ানমারের নাগরিক, তার নাম ফেরমান, পিতা- আরমুন, গ্রাম বাউনডরিং। পরে দুপুর দেড়টার দিকে ফেরমানকে চট্টগ্রাম গামী বাসযোগে কক্সবাজারের কুতুবপালং শরনার্থী ক্যাম্প পুলিশের নিকট ফেরত পাঠানো হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে, যার নং- ১১৪৪, তাং ২৫/১২/১৭ ইং।






মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 