সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় অগ্নিকান্ডে ইলেকট্রিশিয়ানের বসতঘর পুড়ে ভূষ্মীভূত
পাইকগাছায় অগ্নিকান্ডে ইলেকট্রিশিয়ানের বসতঘর পুড়ে ভূষ্মীভূত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ইলেকট্রিশিয়ানের বসতঘর পুড়ে ভূষ্মীভূত হয়েছে। আগুনে পাশের কয়েকটি পরিবারের বসতঘরের আংশিক সহ বিদ্যুতের তার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সংযোগ থেকে পৌর সদরের ৫নং ওয়ার্ডের সরল গ্রামের বাসিন্দা ইলেকট্রিশিয়ান সুকুমার বাইনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে সুকুমার বাইনের বসতঘর পুড়ে প্রতিবেশীদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শত শত স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই সুকুমার বাইনের বসতঘর ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে ছায় হয়ে যায়। এছাড়া প্রতিবেশী কয়েকজনের বসতঘরের আংশিক এবং সংশ্লিষ্ট বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সবকটি সংযোগের বিদ্যুতের তার পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়।






পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের 