শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত, আহত ২
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত, আহত ২
৫১৩ বার পঠিত
রবিবার ● ৪ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত, আহত ২

---
ডুমুরিয়া প্রতিনিধি।
তিন তরুণ দ্রুত গতিতে মোটর সাইকেলে ঢেউ খেলাতে (সাতার খেলাতে) যেয়ে গতকাল রোববার সকাল ১০টায় খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বিশ্বাসবাড়ি মোড়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও তার দুই সঙ্গী’র হাত ভেঙ্গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বোরবার সকালে একটি নতুন পালসার মোটর সাইকেলে করে খর্ণিয়া থেকে উপজেলার নর্ণিয়া গ্রামের প্রবাসী আব্দুল কাদের মহালদারের ছেলে মেহেদী হাসান(১৮), খর্ণিয়ার ইউপি সদস্য আবুল কাশেম মোল্যার ছেলে রিয়াজ হোসেন (১৬) ও খর্ণিয়া গ্রামের দাউদ সানার ছেলে মোস্তফা সানা(১৭) একসঙ্গে চুকনগরের দিকে যাচ্ছিলো। ওই তরুণরা তাদের মোটর সাইকেলে আঁকা-বাঁকা ঢেউ তুলে দ্রুত গতিতে চালানোর সময় হঠাৎ বিশ্বাসবাড়ি মোড়ে ঢাকা মেট্রো ৫১-৭৭৪২ নং মাইক্রোবাস’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল চালক কলেজছাত্র মেহেদী হাসান(১৮) ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর তার সঙ্গী রিয়াজ ও মোস্তফা দুই জনেরই ডান হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাই-ওয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে দূর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ফরহাদুল ইসলাম বলেন, হাসপাতালে পৌছার আগেই মেহেদী মারা যায়। আর রিয়াজ ও মোস্তফা’র প্রত্যেকের ডান হাত ভেঙ্গে গুরুত্বর জখম হওয়ায় তাদেরকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। চুকনগর হাই-ওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, যদি মোটর সাইকেল চালকের হেলমেট থাকতো, তবে সে মারা যেতো না।





বিবিধ এর আরও খবর

পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)