শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে গ্রামীন বিরোধে নিহত ১ আহত ১৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে গ্রামীন বিরোধে নিহত ১ আহত ১৫
৫৬৫ বার পঠিত
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার শ্রীপুরে গ্রামীন বিরোধে নিহত ১ আহত ১৫

---

মাগুরা প্রতিনিধি।

মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে শনিবার সকালে গ্রামীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪০) নামে ১ যুবক নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত আনিস কাজলী মর্তুজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে ইনলাল মোল্যা (৩৮) ও কুদ্দুস মোল্যা(৩৫) নামে দুজন গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা হয়েছে।
নিহত আনিসের ভাই জিয়ারুল মোল্যা জানান- গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার নুরুল মোল্যা ও পবন হোসেনের গ্রুপের মধ্যে সংঘষ হয়। শনিবার সকাল ৯টার দিকে উভয় গ্রুপের লোকজন সংঘাতে লিপ্ত হলে পবন গ্রুপের লোকজন আনিস ও তার দুই ভাইকে পেয়ে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনিস ও তার দুই ভাই আহত হয় । গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. পরিক্ষিত পাল আনিসকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু জনের অবস্থা আশংকা জনক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান- গ্রামীণ বিরোধের জের ধরে উভয় পক্ষে প্রায় ৫ শতাধিক মানুষ সংঘাতে জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আনিসসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)