মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন সড়কে যত্রতত্র বাস পার্কিং; তীব্র যানজটে জন দূর্ভোগ চরমে
পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন সড়কে যত্রতত্র বাস পার্কিং; তীব্র যানজটে জন দূর্ভোগ চরমে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন এলাকার সড়কে যত্রতত্র বাস পার্কিং করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। পৌর সদরে যাতায়াতে চরম দূর্ভোগে রয়েছেন এলাকাবাসী। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ ধরণের যানজট ও দূর্ভোগ অন্যান্য সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জিরোপয়েন্ট সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ট্রাফিক পুলিশ মোতায়ন ও যত্রতত্র বাস পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। এলাকার প্রধান সড়কের তেল পাম্প হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত বাস পার্কিং করে আসছিল শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অসংখ্যবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়ার ফলে মালিক ও শ্রমিকরা বেশ কয়েক মাস তাদের বাস গুলো শিববাটী অভিমুখে কয়রা-পাইকগাছা সড়কে রাখে। এ সময় মূল সড়কে যানজট কমে আসলেও আবারও কতিপয় শ্রমিকরা প্রধান সড়কের বিভিন্ন স্থানে বাস পার্কিং শুরু করেছে। ফলে আবারও বৃদ্ধি পেয়েছে যানজট। বিশেষ করে সামনে ঈদ আগত হওয়ায় মানুষের চলা ফেরা বৃদ্ধি পাওয়ায় জিরোপয়েন্ট সহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হচ্ছে একই জায়গায়। ফলে পৌর সদরে যাতায়াত নিয়ে চরম দূর্ভোগে রয়েছেন এলাকাবাসী।






মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন 