শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » সাইফ পাওয়ার ব্যাটারী মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন
সাইফ পাওয়ার ব্যাটারী মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন
![]()
মাগুরা প্রতিনিধি: মাগুরায় গতকাল শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারী মাগুরা জেলা ফুটবল লীগের শুভ উদ্বোধন হয়েছে । উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টিং একাডেমী ৪-১ গোলের ব্যবধানে মাগুরা মীর পাড়া যুব সংঘকে পরাজিত করে জয়ী হয় ।
জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন । এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যনির্বাহী বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বাবু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন উপস্থিত ছিলেন ।
তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় আছাদুজ্জামান স্পোর্টিং একাডেমীর পক্ষে রাজা,নাঈম,সুজন ও তরিকুল ১টি করে গোল করে । অপরদিকে , মাগুরা মীর পাড়া যুব সংঘের পক্ষে দুর্জয় একটি মাত্র গোল করে ।
মাসব্যাপী এ ফুটবল লীগে জেলার ৪ উপজেলার ২০টি ফুটবল দল অংশ নিচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেক কোম্পানীর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ ফুটবল লীগের আয়োজন করে । আজ শনিবার বিকালে রুদ্র ধ্রুবস্পোর্টিং ফুটবল ক্লাব ডহর সিংড়া যুব উন্নয়ন সংঘের মুখোমুখি হবে । খেলায় ধারা বিবরণী প্রকাশ করেন জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 