শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » কৃষি » সকলের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
প্রথম পাতা » কৃষি » সকলের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
৬৫৪ বার পঠিত
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকলের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

---
এস ডব্লিউ নিউজ:
সকলের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সরকার চেষ্টা করছে স্বাস্থ্যসেবা মানুষের দৌরগোড়ার পৌঁছে দিতে। এজন্য ডাক্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশের সকল এলাকায় চিকিৎসকের স্বল্পতা রয়েছে। পর্যায়ক্রমে শূণ্যপদ গুলো পূরণ করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ দুপুরে খুলনা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত কর্মস্থালে উপস্থিত নিশ্চিত করতে হবে। সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ খাতে কোটি কোটি টাকা ব্যয় করে। এই অর্থ সঠিক পথে খরচ করতে হবে। শুধু অর্থ আয় করেলেই হবে না ডাক্তারদের, সবসময় গরীব মানুষের সেবা প্রদান করে যেতে হবে। তিনি বলেন, চিকিৎসা পেশা একটি মঙ্গল জনক কাজ, এই পেশাকে নিয়ে ব্যবসা করা চলবে না। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সরকার। হাসপাতালের খাবারের মান আরও উন্নত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সভায় চিকিৎসকদের স্বল্পতা, শূণ্যপদ পূরণ, হাসপাতাল ক্যাম্পাসে একটি সাইকেল গ্যারেজ স্থাপন, জরুরী বিভাগের সামনে গভীর নলকূপ স্থাপন, হাসপাতালের অবশিষ্টাংশে সৌর বিদ্যুতের আওতায় আনা এবং হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে আলোচনা হয়।
এসময় ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আলী মুনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ এসএম মারুফ হাসান।
পরে মন্ত্রী প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ডুমুরিয়ার উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনটি নির্মাণ করেন।





কৃষি এর আরও খবর

উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)