বৃহস্পতিবার ● ১৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » দাকোপে আদদ্বীনের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ
দাকোপে আদদ্বীনের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

দাকোপ প্রতিনিধি।
খুলনার দাকোপে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের বাস্তবায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকে এসএফ’র সহযোগীতায় ইউপিপি সদস্য পরিবারের মেধাবী ৭৯ জন সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের জোনাল ম্যানেজার রহমত আলীর সভাপতি এবং রিজিওনাল ম্যানেজার অনুপ কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা ম্যানেজার বিপ্লব কুমার মন্ডল। বক্তৃতা করেন অভিবাবক সদস্য প্রমিলা সানা, শিক্ষার্থী জয়নাব খাতুন, সুজিত রায় প্রমুখ। সভায় হতদরিদ্র মেধাবীদের মাঝে ১২ হাজার টাকা করে ৯ লক্ষ ৪৮ হাজার টাকার চেক ৭৯ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।






পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা 