শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
১৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু

---প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ঃ ১ এপ্রিল থেকে  সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু। সুন্দরবনের দুইটি বন বিভাগ খুলনা ও বাগেরহাটের ৪টি রেজ্ঞ থেকে মধু আহরণ করা হচ্ছে। বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই, খুলনার পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষিরা রেজ্ঞের স্টেশন থেকে পাস দেয়া শুরু হয়েছে। এ বছর ১ এপ্রিল থেকে মধু আহরণ শুরু হয়ে দুই মাস মধু আহরণ চলবে।

বসন্তের এই সময়ে সুন্দরবনে খলিশা, পশুর গরান, হারগোজাসহ বিভিন্ন গাছে রংবেরঙের ফুল ফুটেছে। মৌমাছির গুঞ্জনে মুখর বনাঞ্চল। এমন প্রাকৃতিক আয়োজনের মধ্যে মৌয়ালেদের মধু আহরণের মৌসুম শুরু হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম শুরু হচ্ছে , যা চলবে টানা দুই মাস। এ বছর সুন্দরবন থেকে এক হাজার ৮০০ কুইন্টাল মধু এবং ৯০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর পশ্চিম সুন্দরবন বিভাগের  খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে এক হাজার ১৮০০ শত কুইন্টাল মধু এবং ৯০০ কুইন্টাল মোম ও পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে ৭০০ কুইন্টাল মধু এবং ৩০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মধু আহরণে বনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত মৌয়ালরা। তবে, উপকূল জুড়েই বনজীবীদের মধ্যে বিরাজ করছে বনদস্যু আংতক। এতো দিন শুধু নদীতে কুমির আর ডাঙায় বাঘের ভয় ছিল তাদের। কিন্তু এবার যুক্ত হয়েছে বনদস্যুদের ভয়। ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় সুন্দরবনের মধু সংগ্রহ করতে জীবনবাজি রাখতে হয় মৌয়ালদের। মৌয়ালরা বলছেন, কয়েকটি দস্যু দল বনে দাপিয়ে বেড়াচ্ছে। বনজীবীদের অপহরণ করে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ। পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকারও হচ্ছে তারা।
 সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হাছানুর রহমান বলেন, একজন মৌয়াল ১৪ দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম সংগ্রহ করতে পারবেন এবং নির্ধারিত সময়ের বেশি বনে অবস্থানের অনুমতি নেই। পুনরায় অনুমতি নিয়ে বনে মধু সংগ্রহ করতে পারবেন। সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বন বিভাগের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।





সুন্দরবন এর আরও খবর

পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)