বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরা ও গরীব মেধাবীদের বৃত্তি প্রদান
মাগুরায় ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরা ও গরীব মেধাবীদের বৃত্তি প্রদান

মাগুরা প্রতিনিধি ॥ ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরা ও গরীব মেধাবীদের বৃত্তি প্রদান ও মা সমাবেশ করেছে মাগুরা সদর উপজেলার রাউতাড়া হৃদয় নাথ স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিজিটাল হাজিরা প্রদান বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন হাইপার টেকনোলজি।
জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বক্তারা উপস্থিত মাদের উদ্দেশ্যে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোন ছাত্র-ছাত্রী ডিজিটাল হাজিরায় তার কার্ড পাঞ্চ না করে তাহলে এর ১০ মিনিটের মধ্যে ওই ছাত্রের মায়ের ফোনে একটি ম্যাসেজ চলে যাবে। যাতে করে মা জানতে পারবে তার সন্তান স্কুলে গিয়েছে কিনা। পাশাপাশি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে ১ দিনের টিফিনের টাকা বাচিয়ে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।






মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা 