শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কপিলমুনি চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কপিলমুনি চ্যাম্পিয়ন
৮২০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কপিলমুনি চ্যাম্পিয়ন

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কপিলমুনি চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কপিলমুনি ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে শ্বাসরুদ্ধকর খেলা নির্ধারিত সময় ১-১ গোলে সমতা বিরাজ করে। অতিরিক্ত সময়ের গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হয়। ট্রাইবেকারে চাঁদখালী একাদশকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত সরকার, খালেকুজ্জামান, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্ত মনিরুজ্জামান, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহমেদ, যুগোল কিশোর দে, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, এ্যাডঃ বিপ্লব মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ। খেলার ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু। খেলা পরিচালনা করেন, রেফারী শেখ মনির হোসেন, সহকারী রেফারী ছিলেন, মিনার হোসেন, তুষার কান্তি মন্ডল ও মঞ্জুরুল ইসলাম। খেলা শুরুর আগে পাইকগাছা কলেজ রোভার স্কাউট্স, সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।





খেলা এর আরও খবর

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন

আর্কাইভ