শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০১৮ পালিত
প্রথম পাতা » বিবিধ » খুলনায় নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০১৮ পালিত
৫৩৪ বার পঠিত
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০১৮ পালিত

---

এস ডব্লিউ নিউজ।
খুলনা নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০১৮ পালিত হয়। দিবসটি উপলক্ষে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাকৃতিকভাবেই ডিমের মধ্যে সব ধরনের পুষ্টি গুণ বিদ্যমান রয়েছে। ডিম থেকে মানুষ সহজে ও স্বল্প মূল্যে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। তিনি ডিমের পুষ্টি গুণ স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া পোল্টি শিল্পে মানব দেহের ক্ষতি এমন ওষুধ যেন প্রয়োগ করা না হয় সে ব্যাপারে প্রাণিসম্পদ
বিভাগের কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক কল্যাণ কুমার ফৌজদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সৈয়দ আনোয়ার উল ইসলাম এবং খুলনা পোল্ট্রি ফিস ফিড ও দোকান মালিক গ্রুপের সভাপতি কাজী নূরুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায় এবং পোল্ট্রি শিল্পের প্রতিনিধি সোহরাব হোসেন। স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক মসিউর রহমান। আলোচনা সভায় পোল্ট্রি খামারি, দোকান মালিক সমিতির প্রতিনিধি, পোল্ট্রি ওষুধ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে খুলনা প্রাণিসম্পদ ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।





বিবিধ এর আরও খবর

পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)