শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত
১৪৮৫ বার পঠিত
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ ॥

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। কার্তিক মাসের আমবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

হিন্দু পুরান মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। কালি পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালি পূজার মহত্ম। কালি পূজা দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়ীতে ও শ্বশানে প্রদীপ প্রজ্জলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দিপাবলী। হিন্দু ধর্মালম্বীদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিক শ্যামা দেবী। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালির বিভিন্ন রূপের বর্ণণা পাওয়া যায়। এ সব রূপের মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহই সর্বধিক পরিচিত ও পূজিত।

পাইকগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পূজা মন্দির, বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, উপজেলার বিভিন্ন মন্দির ও বাড়ীসহ ৩ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাত ব্যাপী শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্ডপে ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হবে। সরল মধ্যপাড়ায় উপজেলার সর্ববৃহৎ আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা প্যান্ডেল, প্রবেশ তরণ, বিভিন্ন সড়ক জুড়ে আলোক সজ্জা করা হয়েছে। তাছাড়া রাতে বিভিন্ন ধরণের আতসবাজি ফোটানোর আয়োজন করা হয়েছে।

 





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)