শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে আমেজ
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে আমেজ
৫৩৪ বার পঠিত
রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে আমেজ

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটতারকা মাশরাফি বিন মর্তুজার জন্য জেলা রির্টানিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। মনোনয়ন ফরম কেনার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক সংসদ সাঈফ হাফিজুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, সৈয়দ মোহাম্মদ আলী, অচিন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভেকেট রমা রানী, বাবুল সাহা, সাইফুর রহমান হিমু, জেলা ছাত্রলীগ সভাপতি নিলয় রায় বাঁধনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  তবে মাশরাফি উপস্থিত ছিলেন না।

এদিকে, আজ দুপুর পর্যন্ত মাশরাফিসহ নড়াইলের দু’টি আসনে ১০ জনের মনোনয়ন ফরম কেনা হয়েছে। নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে শিকদার শাহাদত হোসেন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী খবির উদ্দিন ও জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

---

নড়াইল-২ আসনে মাশরাফি ছাড়াও মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল-২ আসনের চারদলীয় জোটের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে স্বতন্ত্র প্রার্থী তালহা ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী এসএম নাসির উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়

আর্কাইভ