শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে মাশরাফিসহ বহাল ১২ প্রার্থী, প্রত্যাহার করলেন এমপি
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে মাশরাফিসহ বহাল ১২ প্রার্থী, প্রত্যাহার করলেন এমপি
৬৩৪ বার পঠিত
সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মাশরাফিসহ বহাল ১২ প্রার্থী, প্রত্যাহার করলেন এমপি

---

ফরহাদ খান, নড়াইল ।

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ হাফিজুর রহমান। রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা এ তথ্য জানান।

নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্র্থী মাহাবুবুর রহমান এবং ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থীতা ফিরে পাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী। এদিকে চূড়ান্ত প্রার্থী ব্যতীত দলে অন্য প্রার্থী থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফীর প্রার্থিতা স্বয়ংক্রিয় ভাবে প্রত্যাহার হয়েছে।

অন্যদিকে নড়াইল-১ আসনে বহাল আছেন-আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্র্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাপার (এরশাদ) প্রার্থী মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক। এ আসনে দলে অতিরিক্ত প্রার্থী থাকায় বিএনপির অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেন ও মাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবদল নেতা সাজ্জাদ হোসেন এবং মহাজোটের অপরপ্রার্থী জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার প্রার্থিতা স্বয়ংক্রিয় ভাবে প্রত্যাহার হয়েছে। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে নড়াইলের দু’টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়।

 





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ