শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ’র বিভিন্ন স্থানে গণসংযোগ
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ’র বিভিন্ন স্থানে গণসংযোগ
৭৪৪ বার পঠিত
রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ’র বিভিন্ন স্থানে গণসংযোগ

---

ডুমুরিয়া প্রতিনিধি।

ডুমুরিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি শনিবার উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন। সকাল থেকে তিনি সাহস, শরাফপুর, উলা, রাজাপুর চৌরাস্তা মোড়, খরসন্ডা, কুখিয়া, বসুন্দিয়া বাজারে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সরকারের উন্নয়ন এবং অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন। সন্ধ্যায় উপজেলার বানিয়াখালি বাজারে ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ, গোলালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফুর রহমান বাচ্চু, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সরদার ইলিয়াজ হোসেন, শেখ সেলিম আক্তার স্বপন, রেজাউল গোলদার প্রমুখ। এছাড়া সকালে সাহস ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ জয়নায় আবেদীন মন্ত্রীর হাতে ফুল দিয়ে নৌকা প্রতীকের পক্ষ্যে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে সংহতি প্রকাশ করেন। অপরদিকে মন্ত্রীর জ্যেষ্টপুত্র অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ পৃথক ভাবে উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষ্যে গণসংযোগ করেন এবং উপজেলার শোভনা পশ্চিমপাড়া চৌরাস্তা মোড়ে গোলাম রসুল মোল্যার সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় আরও বক্তৃতা করেন সরদার আব্দুল গণি, জামিল আক্তার লেলিন, ছাত্রলীগের শেখ মাসুদ রানা প্রমুখ।

 





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)