শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » দাকোপে কোষ্টগার্ডের ক্রস ফায়ারে এক বনদস্যু নিহত
প্রথম পাতা » অপরাধ » দাকোপে কোষ্টগার্ডের ক্রস ফায়ারে এক বনদস্যু নিহত
৭০৬ বার পঠিত
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপে কোষ্টগার্ডের ক্রস ফায়ারে এক বনদস্যু নিহত

---

দাকোপ প্রতিনিধি

সুন্দরবনের দাকোপ অঞ্চলে কোষ্টগার্ডের সাথে গোলাগুলিতে ক্রস ফায়ারে পড়ে এক বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উর্দ্ধার হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

কোষ্টগার্ডের বরাতে দাকোপ থানা পুলিশ জানায়, কোষ্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান কন্টিনজেন্ট সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসাবে রবিবার দিবাগত রাতে কালাবগী অঞ্চলে টহলে যায়। এ সময় তারা জানতে পারে সুন্দরবনের কালাবগী সোনামুখি খালের দক্ষিন পাড়ের আনুমানিক ১ শ’ গজ ভিতরে ১২/১৩ জনের একটি দস্যুদল অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে কোষ্টগার্ড সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোষ্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তারা ও পাল্টা গুলিবর্ষন করে। এভাবে ১০/১৫ মিনিট গুলি বিনিময়ের পরে দস্যুদল পিছু হটে পালিয়ে যায়। এ সময় সেখানে তল্লাশীকালে গুলিবিদ্ধ অবস্থায় আনুমানিক ৩৮ বছর বয়সি অজ্ঞাত পরিচয়ের দস্যুবাহিনীর এক সদস্যকে পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৪ টি পাইপগান ও ১ রাউন্ড কার্টৃজ উর্দ্ধার হয়। ভোর রাতে আহত দস্যুকে দাকোপ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। পরবর্তীতে লাশ দাকোপ থানা পুলিশের কাছে ময়না তদন্তের জন্য হস্তান্তর করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ মেহেদী হাসান বাদী হয়ে দস্যুতার প্রস্তুতি গ্রহন ও সরকারী কাজে বাধাদান এবং অস্ত্র উর্দ্ধারের ঘটনায় দাকোপ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ৪ ও ৫ তাং ১৮/০২/১৯। অপরদিকে স্থানীয়দের ভাষ্যমতে নিহত ব্যক্তি দাকোপ অঞ্চলের না, তবে সে বনদস্যু আছাফুর বাহিনীর সদস্য বলে ধারনা করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ  আটক ২ মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)