শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত
৮৫৪ বার পঠিত
শনিবার ● ২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের এক সভা শনিবার দুপুরে কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক কপোতাক্ষ ডট কম এর  সম্পাদক ও দৈনিক আমার একুশ এর প্রতিনিধি শেখ আব্দুস সালাম, দৈনিক গ্রামের কাগজের ব্যুরো প্রধান শেখ আব্দুল গফুর  জি. এম আসলাম হোসেন, এস.এম আব্দুর রহমান মোঃ রফিকুল ইসলাম খান, এইচ.এ. হাশেম, জি.এম মোস্তাক আহমেদ, জি.এম এমদাদ, এ.কে আজাদ , মহানন্দ অধিকারী মিন্টু, মোঃ আব্দুস সবুর,  জগদীশ দে, স.ম নজরুল ইসলাম, দীপ অধিকারী, সাইফুল ইসলাম,  প্রবীর জয়, প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম ও প্রসারতা বাড়ানো, অপসাংবাদিকতা রোধ ও আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের উদ্দ্যোগে বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধী, সাংবাদিক ও পুলিশিং কমিটির সমন্বয়ে কপিলমুনিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এক আইন শৃংখলা বিষয়ক সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এক মফস্বল সাংবাদিক পৃথক পৃথক ভাবে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সাংবাদিকদের অপ-প্রচার করার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা অত্যান্ত আপত্তিকর ও দুঃখজনক বলে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোন ভূমিকা সাংবাদিকদের নেই বা প্রশ্নই আসে না। উক্ত বক্তব্য ‘নিজেদের সকল অপকর্ম  আড়াল করতে কতিপয় ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছিল মাত্র’। সভায় এহেন কর্মকান্ডের নিন্দা ও জোর প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন, ‘গঠনমূলক সমালোচনা যেমন নেতৃত্বকে উৎসাহিত করে তেমনি উদ্দেশ্যমূলক অসত্য বক্তব্য প্রশাসনে বিভ্রান্তির সৃষ্টি করে। যেমনটি উপজেলা আইনশৃংখলা সভায় কতিপয় ব্যক্তির বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। সে কারণে তোষামোদি ও চাটুকারিতা বাদ দিয়ে বস্তুনিষ্ট বক্তব্য প্রদানের পরামর্শ দেন নেতারা।

 





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ