শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন
৫৭৪ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে রোববার (৩ মার্চ) বিকেলে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আসাদ-উজ-জামান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ জানান, মেলায় হাডুডু, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌঁড়, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, মহিলাদের ভলিবল প্রতিযোগিতা, কাবাডি, শরীর গঠন প্রতিযোগিতা, লাঠিখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, কলাগাছে ওঠা, বাঁশের লাঠির দৌঁড়, আবৃত্তি, নাটক, জারিগান, গম্ভীরাগান, লালনগীতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের কর্মময় জীবন ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের দোকান বসেছে। সুলতান মেলা আগামি ১২ মার্চ শেষ হবে। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)