শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

SW News24
রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
প্রথম পাতা » বিবিধ » সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
৫০৬ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

---

এস ডব্লিউ নিউজ:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। মাদক জাতিকে শেষ করে দেয়। আমরা মাদকমুক্ত আগামী বাংলাদেশ গড়ে যেতে চাই।

তিনি রবিবার বিকেলে খুলনার বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইমামদের সাথে মতবিনিময় ও নিয়মিত প্রশিক্ষণার্থী ৯৭০তম দলের ইমামদের সনদপত্র বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসলাম হলো সঠিক পথ প্রদর্শক। ইমামরা পারে সমাজকে বদলে দিতে। মানুষের জীবনের কর্ম কোরআনের মধ্যেই রয়েছে। বাংলাদেশকে একটি শান্তি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এই সরকার প্রতিটি উপজেলাতে একটি করে পাঠাগারসহ মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী শুক্রবারের খু’দবায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কুফল সম্পর্কে ইমামদের আলোচনা করার আহবান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাসার, কৃষকলীগের সভাপতি মোঃ নরুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দার এবং মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম। স্বাগত জানান ইমাম প্রশিক্ষণ একাডেমীর স্বাস্থ্য প্রশিক্ষক-কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মোহাম্মদ মুজতবা।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে একশ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে প্রতিমন্ত্রী দৌলতপুর ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি ১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায়  শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

আর্কাইভ