শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিশু নিহত, আহত ৩০ জন
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিশু নিহত, আহত ৩০ জন
৬০৭ বার পঠিত
সোমবার ● ৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিশু নিহত, আহত ৩০ জন

---

এম.আব্দুল করিম,কেশবপুর (যশোর) ।

যশোরের কেশবপুরে মঙ্গলকোট-সরসকাটি সড়কের ভালুকঘর রথখোলা নামক স্থানে সোমবার সকালে পিকনিকের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও  মনিরামপুর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেন।

আহতদের ১৪ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার সাব্বির নামে সাড়ে চার বসরের এক শিশুকে মৃত ঘোষনা করেন। এদের মধ্যে আশাঙ্কাজনক অবস্থায় আনিকা (১৫) রুহি (১৪ মাস)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। এবং বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার  আগরদাঁড়ী থেকে বাস যোগে সরসকাটি হয়ে বাগেরহাট  পিকনিকে যওয়ার সময় যশোরের কেশবপুরে মঙ্গলকোট-সরসকাটি সড়কের ভালুকঘর রথখোলা নামক স্থানে টার্নিংএ ইঞ্জিনভ্যান পাস দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি মাছের ঘেরের খাদে পড়ে সাথী পরিবহনের সাতক্ষীরা-জ- ১১-০০৯২  বাসটি দুর্ঘটনা কবলিত হয়। এসময় বাসটিতে ৫৫জন যাত্রী ছিলো বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাছিম উদ্দিন নিশ্চিত করেছেন। তবে চালক ও হেলপার পালাতক রয়েছে। ভালুকঘর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই নাসির উদ্দিন বলেন নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে, চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিন বলেন দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ীর চালক ও হেলপার পালাতক থাকায় কাইকে আটক করা সম্ভব হয়নি।

 





বিবিধ এর আরও খবর

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন

আর্কাইভ