সোমবার ● ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৬ প্রার্থী সহ মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়না ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের নিকট প্রার্থীরা মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, জেলা ও উপজেলা আওয়ামীলীগনেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের জ্যেষ্ঠপুত্র শেখ মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ। ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা আ’লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শিক্ষক সুকৃতি মোহন সরকার ও উপজেলা তাঁতীলীগের সভাপতি দেবব্রত রায়। ৬ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাসুমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপা, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা কামাল, ও উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী। ১৪প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের নিকট মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।






দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী 