শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আঁঠারমাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভূত, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি
প্রথম পাতা » বিবিধ » আঁঠারমাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভূত, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি
৭০৪ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঁঠারমাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভূত, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি

---

ডুমুরিয়া প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া আঁঠারমাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। সোমবার সকাল ১১ টার দিকে বাজার সংলগ্ন একটি টিনশেড বাড়িতে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, ফল ব্যবসায়ী আজহারুল ইসলামের ঘরে প্রথমে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরমধ্যে ৮টি ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়। এলাকাবাসী জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরগুলো টিনের বেড়া ও টিনের ছাউনী দিয়ে তৈরী। স্থানীয় ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করে আগুন নেভানোর জন্যে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘর গুলোর মালিক উপজেলার বেতাগ্রামের বিলায়েত শেখের ৩ পুত্র আবুবকর, জুলফিকার ও আবু তোরাব। ঘরগুলো ভাড়া নিয়ে বসবাস করেন, শফিকুল গাজী, আব্দুর রহিম সরদার, আসাদুজ্জামান, মশিয়ার রহমান, আব্দুল কাদের, আজহারুল ইসলাম, অজয় ও সখিনা বেগম।  সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফল ব্যবসায়ী আজহারুলের ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। যা পরবর্তীতে ৭টি  ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নাছিমা বেগমের নগদ ৪৩,০০০/- টাকা, ফরিদা বেগমের ৩০,০০০/- টাকা পুড়ে যায় বলে ভূক্তভোগীরা জানান। এছাড়াও ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্রসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

 





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)