শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ১০দিনব্যাপী মেলা
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ১০দিনব্যাপী মেলা
৬৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ১০দিনব্যাপী মেলা

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সুলতান পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এ মেলা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে সুলতান স্বর্ণ পদক-২০১৯ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩ মার্চ বিকেলে সুলতান মঞ্চ চত্বরে ১০ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলায় কুস্তি, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, ভলিবল প্রতিযোগিতা, আর্চারি, কাবাডি, লাঠিখেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, আবৃত্তি, নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন গ্রামীণ খেলাধূলার আয়োজন করা হয়। এছাড়া মেলায় বিভিন্ন পণ্যের বেচাকেনা জমে উঠে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও  এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগ সুলতান মেলা অনুষ্ঠিত হয়েছে।

এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এস এম সুলতান।

 





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)