সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল ও কালিয়ায় নৌকার জয়, লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর জয়
নড়াইল ও কালিয়ায় নৌকার জয়, লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর জয়

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল ও কালিয়ায় নৌকার জয় হয়েছে। এদিকে লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
লোহাগড়ায় সিকদার আব্দুল হান্নান রুনু (আনারস প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল বাসার ডলার পেয়েছেন ২১ হাজার ২৫৫ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বি এম কামাল হোসেন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন।
এদিকে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৪১ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু। বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহবায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩২ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তোফায়েল মাহমুদ তুফান এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ইসমত আরা।
অপরদিকে কালিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন-ইব্রাহিম শেখ ও নারী ভাইস-চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 