শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত স্প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ার আশংকা; অপসরণের দাবী
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত স্প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ার আশংকা; অপসরণের দাবী
১০৮৯ বার পঠিত
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত স্প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ার আশংকা; অপসরণের দাবী

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছার আগড়ঘাটা স্কুলের সামনে বাজারের মেইন সড়কের উপর অপরিকল্পিতভাবে স্প্রীড ব্রেকার নির্মাণ করায় দূর্ঘটনা কমার চেয়ে দূর্ঘটনা বাড়বে বলে ধারণা করছে এলাকাবাসী। নিয়মনীতি ও অনুমতি ছাড়াই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সিমেন্ট বালি দিয়ে অপরিকল্পিতভাবে স্প্রীড ব্রেকার নির্মাণ করছে। দূর্ঘটনা প্রতিরোধে নির্মিত স্প্রীড ব্রেকারে দূর্ঘটনা বাড়ার আশংকা থাকায় স্প্রীড ব্রেকারটি অপসরণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

---

  জানাগেছে, ১ এপ্রিল আগড়ঘাটা বাজারে স্কুল গেইটের সামনে সিমেন্ট বালি দিয়ে রাস্তার উপরে স্প্রীড ব্রেকার নির্মাণ কাজ শুরু করে। যা রাস্তা এক পাশের অংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। স্প্রীড ব্রেকারটি প্রায় ৩ ফুট চওড়া ও উচ্চতা প্রায় ১ ফুট হবে। ছোট যানবাহন চলাচলে মারাত্মক ঝুকি মুখে পড়বে। উক্ত অংশ ইট দিয়ে ঘিরে রাখা যানবাহন চলাচলে বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে আগড়ঘাটা বাজারের ব্যবসায়ীরা জানান, স্কুল কমিটি স্প্রীড ব্রেকারটি তৈরী করছে। এটি বেশ চওড়া ও উঁচু। মটর সাইকেল চালকরা এখানে দূর্ঘটনা কবলিত হতে পারে বলে তারা আশংকা করছে। বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মোঃ রিপন হোসেন জানান, স্কুল কর্তৃপক্ষ স্প্রীড ব্রেকারটি নির্মাণ করছে। ব্যবসায়ী ও বাজার কমিটির মতামত নেইনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেন জানান, ১ এপ্রিল স্কুল গেইটের সামনে মটর সাইকেলের একটি দূর্ঘটনা ঘটে। তাছাড়া গেইটের সামনে মাঝে মাঝে দূর্ঘটনা ঘটে থাকে। এ কারণে স্কুলের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্ররা ১ এপ্রিল সিমেন্ট বালি দিয়ে স্প্রীড ব্রেকার নির্মাণ কাজ শুরু করেছে। আমাকেও উক্ত কাজে তদারকি করার জন্য ডাকা হয়েছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে খুলনা সড়ক ও জনপদের এসও রফিকুল ইসলাম জানান, এভাবে অপরিকল্পিতভাবে মেইন সড়কের উপর স্প্রীড ব্রেকার নির্মাণের কোন নিয়ম নেই। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্প্রীড ব্রেকারটি অপসরণ করে নেওয়ার জন্য বলেছি। দূর্ঘটনা প্রতিরোধের জন্য স্প্রীড ব্রেকার প্রয়োজন হলে সড়ক ও জনপদের উদ্যোগে পরিকল্পিতভাবে নির্মাণ করা হোক এটা সকলেই চায়। তবে দূর্ঘটনা রোধ করতে গিয়ে দূর্ঘটনা বাড়বে এমন ঝুকিপূর্ণ অপরিকল্পিত রোড স্প্রীড ব্রেকার অপসরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 





অপরাধ এর আরও খবর

২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক ২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১ খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬

আর্কাইভ