শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে পিতা উপজেলা চেয়ারম্যান -পুত্র ইউপি চেয়ারম্যান
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে পিতা উপজেলা চেয়ারম্যান -পুত্র ইউপি চেয়ারম্যান
৬৪৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে পিতা উপজেলা চেয়ারম্যান -পুত্র ইউপি চেয়ারম্যান

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে সাগরদড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত‘র পিতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩১ মার্চ ৪র্থ ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারো কারো মুখে বলতে শোনা যাচ্ছে বাপ-বেটা চেয়ারম্যান বাড়ছে কাজীর সম্মান।

২০১৬ সালে ইউপি নির্বাচনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুরের ঐতিহ্যবাহী সাগরদড়ী ইউনিয়ন পরিষদে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বাংলাদেশ আওয়ামীলীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। সেই থেকে তিনি সুশাসনের সহিত পরিষদের যাবতীয় কর্যক্রম পরিচালনা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে তার পিতা যশোর জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম দলীয় টিকিট না পেয়ে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের দাবীর মুখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করেন। এবং বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবিষয়ে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন এ বিজয় আমার নয়, এ বিজয় আমার জনগণের বিজয়। নেতাকর্মীরা আমাকে যে সহযোগিতা করেছে তা কখনো ভোলার নয়। সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। তারা আমাকে সম্মানিত করেছে। তাই আমি সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমি অস্তগামী সূর্য্য আমার চাওয়ার কিছু নাই। এই শেষ প্রান্তে এসে জনগণ আমাকে সম্মানিত করেছে। আমি তাদের জন্য কিছু করতে চাই।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)