মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ৩ দিন ব্যাপি চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উদযাপিত
পাইকগাছায় ৩ দিন ব্যাপি চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উদযাপিত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার গদাইপুর মাঠে ৩ দিন ব্যাপি ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মাঠে অনুষ্ঠিত মেলা পরিদর্শন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
মেলা ও বৈশাখী উৎসব উদযাপন কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, খুলনা জেলা যুব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন। উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মজিদ মোড়ল, মোস্তফা কামাল, শের আলী, যুবলীগনেতা অনুপ কুমার ঘোষ, আশিষ রায় চৌধুরী মিন্টু, আকবর হোসেন, আজিজুর রহমান, ওলিউর রহমান, কোনা মোড়ল প্রমুখ। ১৫ এপ্রিল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয়েছে।






পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত 