মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ
সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ

ফরহাদ খান, নড়াইল
সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ বিভিন্ন দাবিতে নড়াইলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি ভাবে আদিবাসী দিবস পালনসহ শিক্ষা, চাকুরির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার দাবি করেন নড়াইলের আদিবাসীরা। এ সময় তাদের দাবি প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সাংবাদিক সাথী তালুকদার।
জাতীয় আদিবাসী পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নদের চাঁদ মালি, আদিবাসী নেতা কার্তিক সরদার, উজ্জ্বল সরকার প্রমুখ। সমাবেশে আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। এদিকে একই দাবিতে আগামি ২৪ আগস্ট শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান আদিবাসী পরিষদের নেতারা।






পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।
পাইকগাছা মৎস আড়ৎ খুলে দেওয়ায় শত শত লোকের সমাগম, করোনা আতঙ্কে উপজেলাবাসী।
আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ আবারও ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত, কর্তৃপক্ষ ছাড়াই বাঁধ রক্ষায় কাজ চলছে স্বেচ্ছাশ্রমে
আশাশুনির কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেড়ীবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত 